গোয়াইনঘাট
এআই দিয়ে ভুয়া চ্যাট ছড়িয়ে ফাঁদে নেতারা, ছাত্রদলের ৮ নেতাকে শোকজ
সিলেটের গোয়াইনঘাটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কথোপকথনের ভুয়া স্ক্রিনশট তৈরির অভিযোগ উঠেছে। এসব স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আট নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট জেলা ছাত্রদল। তবে একটি তথ্য যাচাইকারী দলের অনুসন্ধানে স্ক্রিনশটগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে দাবি করা হয়েছে।
গোয়াইনঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী গুরুকচি দুর্গামন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাট সীমান্তে বিজিবির ওপর হামলা, আহত ১
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ৪৮ বিজিবির তামাবিল ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে ২২ সেপ্টেম্বর রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন। এতে গুলিবিদ্ধ নলজুড়ি এলাকার মো. বাবলা লিটনসহ আটজনকে আসামি করা হয়েছে।
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা
সিলেটের গোয়াইনঘাটে বালির হাওর ও বুধিগাঁও হাওরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন জব্দ করে ধ্বংস করা হয়।
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল ধ্বংস
সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি শক্তিশালী মর্টার শেল বিশেষ প্রক্রিয়ায় ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড় এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা শেলটি ধ্বংস করেন।
গোয়াইনঘাটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ। গত ৩ জুলাই অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. ওমর ফারুক মোড়ল দায়িত্ব নেওয়ার পর সীমান্তবর্তী বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। পুলিশের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে চিহ্নিত মাদক কারবারি ও চোরাকারবারিদের তৎপরতা আগের তুলনায় কমেছে।